ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চুলের যত্নে করলা ব্যবহার করবেন কীভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১২৭ বার

করলা পরিচিত এর তিক্ততার জন্য। গরমের সময় প্রায় বাড়িতে করলা রান্না করা হয়। ভাজি, রান্নাসহ পাঁচমিশালি তরকারি হিসেবেও করলা খাওয়া হয়। শিশুরা যদিও করলা খেতে চায় না, কিন্তু এই সবজি শরীরের জন্য অত্যন্ত উপকারী। চুলচর্চায়ও এর জুড়ি নেই। চুল পড়া কমানোর পাশাপাশি খুশকি দূর করতে পারে এটি। জেনে নিন চুলের যত্নে কীভাবে করলা ব্যবহার করবেন ।

চুলের জন্য কেন উপকারী করলা?

করলার গুণের শেষ নেই। উপকারী বলেই পুষ্টিবিদরা করলা খাওয়ার পরামর্শ দেন। ডায়াবেটিস রোগীদের জন্যেও করলা ওষুধের মতো কাজ করে। করলায় এমন কিছু উপাদান আছে, যা ভীষণ উপকারী। করলায় থাকা উপাদানগুলো চুলের যত্ন নেয়। করলায় রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি। এ ছাড়াও এই সবজিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং ফলিকল মজবুত করে। করলায় অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা মাথার ত্বকে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমায়। ফলে চুলও পড়ে কম।

চুল ঝরা কমাতে কীভাবে ব্যবহার করবেন করলা?

খোসাসহ ছোট ছোট টুকরো করে করলা কেটে নিম। তবে বীজগুলো ফেলে দিতে হবে। তারপর ব্লেন্ডারে করলার টুকরো, অল্প লবণ আর পানি দিয়ে ঘুরিয়ে রস করে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে মাখতে হবে। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালনও ভালো হবে। করলার রস চুলে মেখে ৩০ মিনিট মতো রেখে, শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে দু‘দিন করলেই কমবে চুল পড়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চুলের যত্নে করলা ব্যবহার করবেন কীভাবে

আপডেট টাইম : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫