ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পররাষ্ট্র সচিবের ‘অবসর’ নিয়ে যা বললেন উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১১০ বার

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরকার অবসরে পাঠাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানালেন, অবসর কিংবা সরকার তাকে সরিয়ে দিচ্ছে না বরং জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র সচিব পদ থেকে সরে যাচ্ছেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অবসরে পাঠানো হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্র সচিব জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।’

পররাষ্ট্র সচিব কেন চলে যাচ্ছেন বা আপনারা কেন চলে যেতে দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এইটা আসলে এক্সেপ্লেইন (ব্যাখ্যা) করার মতো না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এবং তেমন কিছু কারণে হতে পারে।’

আপনার মন্ত্রণালয়ে একজনকে (সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান) নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী মর্যাদায়। তিনি মন্ত্রণালয়ে আসেন না, বসেননি। উনি আছেন কি না আদৌও?- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন অথবা দেবেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পররাষ্ট্র সচিবের ‘অবসর’ নিয়ে যা বললেন উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫