ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমিরাতের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৮৭ বার

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজে একটি অতিরিক্ত ম্যাচ যোগ হয়েছে। এই সিরিজটি মূলত দুই ম্যাচের ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে একটি ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরাজ বোর্ড।

আজ সোমবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর নতুন সূচি অনুযায়ী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২১ মে, বুধবার। উভয় ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি পরিবর্তনের কারণে এই অতিরিক্ত ম্যাচটি যুক্ত হয়েছে। পিএসএলের সূচি এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজও দুই দিন পিছিয়ে যায়। এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংযুক্ত আরব আমিরাতকে অতিরিক্ত একটি ম্যাচ খেলার প্রস্তাব দেয়, যা তারা গ্রহণ করে।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ২৭ রানে জয় লাভ করে। বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান করে। পরে আমিরাতকে ১৬৪ রানে আটকে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমিরাতের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫