ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুখবর দিলেন ‘প্রিয় মালতী’ খ্যাত মেহজাবীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১১৯ বার

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রায় এক দশক ধরে ছোটপর্দায় দাপট ধরে রেখেছেন। সম্প্রতি তিনি বড়পর্দায় পরপর কয়েকটি কাজও করেছেন। তাই অভিনেত্রীর পরিচয় এখন আরও প্রসারিত ও সমৃদ্ধ। চলতি বছরের শুরুতে মুক্তি পায় মেহজাবীন অভিনীত শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’। সেই সিনেমায় তার অভিনয় বেশ সাড়া ফেলেছিল। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঘুরে বেড়ায় সিনেমাটি। মাস কয়েক আগে লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরেও সেরা সিনেমার পুরস্কার জেতে ‘প্রিয় মালতী’।

সেই সিনেমার সাফল্য ঘিরেই এবার সেরা জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার জিতলেন ‘প্রিয় মালতী’খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর এ সাফল্য অর্জনে তার সহকর্মী, অনুরাগী ও ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার সামাজিক মাধ্যমে সেই সুখবরটি জানিয়ে দিলেন ‘প্রিয় মালতী’খ্যাত অভিনেত্রী নিজেই।

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের গুণী শিল্পীদের সম্মাননা জানাতে নিয়মিত আয়োজন করা হয় বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। গত শুক্রবার সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্দার সেরা অভিনয়শিল্পীদেরও নির্বাচিত করে দেওয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার। সেখানেই ‘প্রিয় মালতি’ চলচ্চিত্রে তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তার ভিত্তিতে ‘সেরা অভিনেত্রী (জনপ্রিয়)’ বিভাগে আইএফএ অ্যাওয়ার্ড জিতে নিলেন মেহজাবীন চৌধুরী।

সামাজিক মাধ্যমে ‘প্রিয় মালতী’খ্যাত অভিনেত্রী সুখবরটি দেওয়ার পাশাপাশি কিছু ছবিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, এদিন তার পরনে ছিল সবুজ রঙের ঝলমলে গাউন। সঙ্গে পুরস্কার গ্রহণের মুহূর্তও। আর ছোট বোন মালাইকা চৌধুরীর সঙ্গেও একফ্রেমে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে কালো গাউনে মুগ্ধতা ছড়ান নবাগত অভিনেত্রী মালাইকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সুখবর দিলেন ‘প্রিয় মালতী’ খ্যাত মেহজাবীন

আপডেট টাইম : ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫