ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, এরপর কী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১১১ বার

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে এখনো দু’দেশের প্রশাসনের তরফ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছুই জানানো হয়নি। যদিও শিগগিরই বৈঠকে বসার কথা দিল্লি ও ইসলামাবাদের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের। কিন্তু কবে বা কোথায় এ আলোচনা হবে তা নিশ্চিত করেনি কোনো পক্ষই।

পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে বড় ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য।

এদিকে গত শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। অন্যদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ‘জয়ী’ হয়েছে উল্লেখ করে শাহবাজ শরিফ বলেন, ‘আমরা শান্তি চাই। আমরা শত্রুদের শিক্ষা দিয়েছি। তবে আমরা আগ্রাসনের নিন্দা জানাই। আমরা চাই বিশ্বের এই অংশ কঠোর পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা এবং প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ বসবাসের মাধ্যমে অন্য অংশগুলোর মতোই সমৃদ্ধ ও প্রগতিশীল হয়ে উঠুক।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ৭ মে পাকিস্তান ভূখণ্ডে অভিযান শুরু করে ভারত। অপারেশন বেনিয়ান-উন-মারসুসের মাধ্যমে পাল্টা জবাব দেয় ইসলামাবাদ। চারদিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে ঘোষণা করা হয় যুদ্ধবিরতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, এরপর কী

আপডেট টাইম : ১১:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫