ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঢাবিছাত্র সাম্য হত্যা মামলায় ৩ জন রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১০০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিন আসামির ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ শনিবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট শাহিন রেজা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার উপজেলার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।রিমান্ড শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে শুনানি শেষে আদালত তাদের ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।

সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় গত ১৩ মে রাত ১১টার ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গত গত বুধবার নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বুধবারই তাদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন বৃহস্পতিবারআসামিদের রিমান্ড আবেদন করা হলে আদালত আজকের তারিখকে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন হিসেবে ধার্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঢাবিছাত্র সাম্য হত্যা মামলায় ৩ জন রিমান্ডে

আপডেট টাইম : ০৭:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫