ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কান উৎসবে যাচ্ছেন না আলিয়া, যে সিদ্ধান্ত ঐশ্বরিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৩৯ বার

কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে, যা চলবে আগামী ১০ দিন। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাবে বলিউডের বেশ কিছু তারকাকে। বহুপ্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসবে ফ্রান্সে তারকাদের সমাগম শুরু হয়েছে। উৎসবের লালগালিচায় বিশেষ নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। বলিউড থেকে কারা এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তাদের সাজ নিয়েও ফ্যাশনপ্রেমীদের কৌতূহল তৈরি হয়েছিল। ইতোমধ্যে কানে পৌঁছেছেন অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলা।

জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে এবার নজর কাড়বেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করলেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে অন্তত তাকে দেখা যাবে না। তবে পরে তিনি যাবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানে যাওয়া সমীচীন নয় বলেও মনে করছেন তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেদিকে নজর রাখছে। তবে এ মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন বলে জানান আলিয়া।

অন্যদিকে চলতি বছরের কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে তার সফর শুরু হয়েছিল। এরপর থেকে প্রায় প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে তাকে দেখা গিয়েছিল। এবারও অন্যথা হবে না বলেই শোনা যাচ্ছে।

তবে গত বছর প্রথম দিনে পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের কালো ও সোনালি রঙে মোড়া মাটি স্পর্শ করা একটি গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। ওই বার তার সাজ তেমন চমক তৈরি করতে পারেনি। অনুরাগীরা তাই নতুন সাজে ঐশ্বরিয়াকে দেখার অধীর অপেক্ষায় রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কান উৎসবে যাচ্ছেন না আলিয়া, যে সিদ্ধান্ত ঐশ্বরিয়ার

আপডেট টাইম : ০৭:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫