ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গাজায় মধ্যরাতে ইসরায়েলি হামলায় নিহত ৫১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১০২ বার

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও ভয়ংকর আকার ধারণ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে চালানো ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে সেখানে চিকিৎসা নিতে আসা এক সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন নিহত হন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এমন পরিস্থিতি কখনোই আসবে না, যেখানে আমরা যুদ্ধ বন্ধ করব।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ১৯ হাজার ৭২১ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ।

তবে দেশটির সরকারি মিডিয়া অফিসে গাজায় মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গাজায় মধ্যরাতে ইসরায়েলি হামলায় নিহত ৫১

আপডেট টাইম : ০৬:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫