ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৭৪ বার

কাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে, ভারতের হামলার প্রতিশোধ হিসেবে তারা ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে এবং ভারতের সামরিক স্থাপনাগুলোতে গোলাবর্ষণ চালিয়েছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট এই খবর জানিয়েছে।

গতকাল বুধবার ভোররাতে ভারতের বিমান হামলার জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছে।

পাকিস্তান আরও দাবি করেছে—ভারতের পাঠানো ২৫টি ইসরায়েল নির্মিত কামিকাজে ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ভারতের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপত্তার খোঁজে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।

এর আগে ভারত জানিয়েছিল, গত মাসে কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ১০০ ‘সন্ত্রাসবাদীকে’ হত্যা করেছে। একই দিনে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের মালিকানাধীন অন্তত একটি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনারা।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণ ঘটে এবং রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেনি।

ভারত এখনো পাকিস্তানের দাবি করা ৪০-৫০ জন সেনা নিহতের বিষয়ে কোনো জবাব দেয়নি। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্তে গোলাবর্ষণে এখন পর্যন্ত দেশটির একজন সেনা ও ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

আপডেট টাইম : ০৮:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫