ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হঠাৎ ভারত সফরে ইরান ও সৌদির মন্ত্রী-প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১২০ বার

পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই একই দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফর করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। চলমান পাকিস্তান ও ভারত উত্তেজনার মধ্যে অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে সাক্ষাত করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈঠকের কথা জানিয়েছেন জয়শঙ্কর নিজেই।

জয়শঙ্কর লিখেছেন, ‘আজ সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।’

একই সময়ে ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল বুধবার গভীর রাতে তার দিল্লি আগমনও কূটনৈতিক বিশেষজ্ঞদের নজর এড়ায়নি।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, ‘আরাঘচি ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠকে যোগদানের জন্য দিল্লিতে এসেছেন।’

জয়সওয়াল লেখেন, ‘এই বৈঠককে ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।’

এসব সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গতকাল বুধবার পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে ভারত। দেশটির দাবি তারা পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে।

তবে পাকিস্তানের বলছে, ভারত ছয়টি স্থানে হামলা চালিয়েছে। পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে। বিমান ভূপাতিত করার দাবি নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হঠাৎ ভারত সফরে ইরান ও সৌদির মন্ত্রী-প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫