ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিরাপদ স্থানে পালাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রামের মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৪৯ বার
পাকিস্তানে ভারতের হামলার পর নিরাপদ স্থানে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার আশপাশের অনেক বাসিন্দা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে বেশ কয়েকটি পরিবার গাড়ি ও অস্থায়ী ট্রেলারে করে অন্যত্র সরে গেছে।

একই দৃশ্য দেখা যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। এসব এলাকার মানুষ তাদের জিনিসপত্র ট্রাক ও ট্রলিতে ভরে আত্মীয়দের বাড়ি বা নিরাপদ দূরের গ্রামগুলোতে চলে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছে কিছু সরে যাওয়া পরিবার। তারা জানায়, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তারা স্থান পরিবর্তন করছেন। তবে অনেক পরিবারেই একজন বা দুজন সদস্য বাড়িঘর ও জমিজমার দেখভালের জন্য থেকে যাচ্ছেন।

ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা সীমান্তের কাছে প্রায় ১২ থেকে ১৪টি গ্রাম রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত।

ঝুগে হাজারা সিং গ্রামের জিৎ সিং বলেন, এখানে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে চলে যাচ্ছে। মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের হামলায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আর ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

এদিকে, ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারত পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নিরাপদ স্থানে পালাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রামের মানুষ

আপডেট টাইম : ১১:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫