ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ও শাহবাজ শরিফের ফোনালাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১০২ বার

দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে এটি ছিল দুই নেতার দ্বিতীয় ফোনালাপ।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রধানমন্ত্রী শাহবাজ জাতিসংঘ মহাসচিবের ধারাবাহিক সম্পৃক্ততা ও যোগাযোগ প্রচেষ্টার প্রশংসা করেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান ও সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার ওপর তার গুরুত্বারোপকে স্বাগত জানান।

ফোনালাপে প্রধানমন্ত্রী শাহবাজ স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত এখনও পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি, তবুও উসকানিমূলক ভাষণ ও যুদ্ধোন্মাদনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে—এমন পরিস্থিতিতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এএফপির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর শত্রুপ্রতিম প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে—এমন পরিস্থিতিতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন গুতেরেস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস সতর্ক করে বলেছেন, ‘এখনই সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং যুদ্ধের কিনারা থেকে সরে আসার।’

গুতেরেসের এ মন্তব্য আসে এমন এক সময়ে, যখন দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ও শাহবাজ শরিফের ফোনালাপ

আপডেট টাইম : ১২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫