ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদিতে উপসাগরীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১০২ বার

চলতি মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের সময় উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আমেরিকান কর্মকর্তা এবং দুই জ্যেষ্ঠ আরব কর্মকর্তা।

গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে এটি। এই সফর থেকেই বোঝা যাচ্ছে উপসাগরীয় দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগের উপর কতটা মনোযোগ এখন ট্রাম্প প্রশাসনের।

কর্মকর্তারা জানিয়েছেন, এই শীর্ষ সম্মেলন ট্রাম্পকে তার আঞ্চলিক কৌশল রূপরেখা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পৃক্ততার রূপরেখা নির্ধারণে সাহায্য করবে।

ট্রাম্পের সঙ্গে এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে। সৌদি ছাড়া এই পরিষদের বাকি পাঁচটি দেশ হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদিতে উপসাগরীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন ট্রাম্প

আপডেট টাইম : ১২:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫