ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৯০ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় স্মরণে দুদিন জাতীয় ছুটির ঘোষণা করেছেন। তবে ছুটির দিনগুলোতে দেশটির অফিস আদালতসহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে।

সোমবার (৫ মে) নিজস্ব সামজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।  খবর জেরুজালেম পোস্টের।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে, যুদ্ধটি অন্যান্য দেশই জিতত, তা হলে  পৃথিবীটি কতই না ভিন্ন হত। অতএব, আমি প্রথম বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা করছি।  ১৯১৮ সালের ১১ নভেম্বর যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের তারিখ ছিল ৮ মে, ১৯৪৫। ’

ট্রাম্প আরও বলেন,  এই ছুটির দিনে দেশটি বন্ধ থাকবে না। কারণ আমেরিকায় ইতোমধ্যেই অনেক ছুটি রয়েছে – বছরে আর পর্যাপ্ত দিন বাকি নেই। আমরা তখনও শ্রমিক ছিলাম, এবং এখনও শ্রমিক! ডকুমেন্টেশন অনুসরণ করতে হবে। আমেরিকাকে আবারও মহান করে তুলুন!’

এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর স্মরণে সোমবার থেকে যুক্তরাজ্যে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে উইনস্টন চার্চিলের ১৯৪৫ সালের বিজয় ভাষণের পুনঃপ্রচার এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী ব্যালকনি উপস্থিতির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

এদিন রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং হাজারো দর্শক সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং অল্পসংখ্যক ইউক্রেনীয় সেনাও অংশ নেন।  এ সময় অভিনেতা টিমোথি স্পল চার্চিলের ভাষণ পাঠ করেন: ‘সহিংসতা ও স্বেচ্ছাচারের কাছে নত হয়ো না, প্রয়োজনে মৃত্যুবরণ করো, তবু পরাভব মেনো না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের

আপডেট টাইম : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫