ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নদীতে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হলো না কাশ্মীরি যুবকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৮৬ বার

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে ইমতিয়াজ আহমেদ ম্যাগ্রে (২৩) নামে এক কাশ্মীরি যুবকের বিরুদ্ধে। এর ফলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে পড়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।

সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইমতিয়াজ আহমেদ ম্যাগ্রে নামের ওই যুবক খরস্রোতা পাথুরে একটি নদীতে ঝাঁপ দিয়ে স্রোতে ভেসে যাচ্ছেন।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার ইমতিয়াজকে তুলে নিয়ে গিয়েছিল ভারতীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ পুলিশকে জানান, কুলগাঁওয়ের তাংমার্গের বনে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের তিনি খাবার ও অন্যান্য সহায়তা দিয়েছেন। এরপর তিনি নিরাপত্তা বাহিনীকে পথ দেখিয়ে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যেতে রাজি হন।

কথা মতো রোববার সকালে ভারয়ীয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দলকে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যাওয়ার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইমতিয়াজ। এক পর্যায়ে খরস্রোতা পাহাড়ি ভেশা নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি।

তার পালিয়ে যাওয়ার চেষ্টার পুরো ঘটনাটি উঁচু থেকে ধারণ করা একটি ভিডিওতে ধরা পড়েছে। তাতে দেখা গেছে, তিনি ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় তার আশপাশে কেউই ছিলেন না।

ড্রোন থেকে নেওয়া ওই ভিডিওতে আরও দেখা গেছে, নদীতে ঝাঁপিয়ে পড়ার পর ইমতিয়াজ সাঁতর কাটার চেষ্টা করেন। তবে প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে তিনি ডুবে যান।

এদিকে জি নিউজ জানিয়েছে, রোববার সকালেই দক্ষিণ কাশ্মীরের বৈষ্ণব নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি ভারতের রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বিতর্ক তৈরি করেছে।

কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইমতিয়াজের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘কুলগাঁওয়ের নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করা হলো। এতে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সেনাবাহিনী দুই দিন আগে ইমতিয়াজকে তুলে নিয়ে গিয়েছিল, এখন রহস্যজনকভাবে তার লাশ নদীতে ভেসে উঠেছে’।

মেহবুবা মুফতি ছাড়াও জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী সকিনা ইতুও এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

অপরদিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী এ ঘটনা নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর নিন্দা করেছে। তারা বলেছে, ইমতিয়াজের ‘দুর্ভাগ্যজনক মৃত্যুর’ দায় ‘ভুলভাবে’ নিরাপত্তা বাহিনীকে দেওয়া উচিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নদীতে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হলো না কাশ্মীরি যুবকের

আপডেট টাইম : ০৭:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫