ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমিরাতে শিশুদের শেখানো হচ্ছে এআই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১০৩ বার

প্রযুক্তিতে এগিয়ে থাকার লক্ষ্যেই সব বয়সের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শিক্ষা চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী শিক্ষাবর্ষ থেকে দেশটির সরকারি বিদ্যালয়গুলোতে, এমনকি কিন্ডারগার্টেন স্তরেও, এআই বিষয়ক পাঠ শুরু হবে বলে জানান দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

গতকাল রবিবার এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘আমাদের লক্ষ্য হলো আমাদের শিশুদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে শুধু প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকেই নয়, বরং এর নৈতিক দিক সম্পর্কেও গভীরভাবে সচেতন করা।’ তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত করা—যা আমাদের সময়ের চেয়ে একেবারেই ভিন্ন।’

বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত হলেও ইউএই কৃত্রিম বুদ্ধিমত্তাকে সামনে রেখে অর্থনীতি বৈচিত্র্যকরণের উদ্যোগ নিচ্ছে। ২০১৭ সালে দেশটি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে এবং রাজধানী আবুধাবিতে এআই-ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় চালু করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউএই ফ্রান্সে একটি বৃহৎ এআই তথ্যকেন্দ্র গঠনের জন্য ৩০ থেকে ৫০ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমিরাতে শিশুদের শেখানো হচ্ছে এআই

আপডেট টাইম : ০৬:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫