ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৩৭ বার

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও।

এমন অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি বলেছে, আমেরিকা বা ইসরায়েল (ইরান) আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও বৈরিতা পোষণ করে না বলেও জানিয়েছে তেহরান।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যেকোনো সময় ও যেকোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আর এই হামলার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নাসিরজাদেহ বলেন, হুথিরা স্বাধীনভাবে কাজ করে এবং ইরানের নির্দেশে নয়।

তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও বৈরিতা পোষণ করে না, তবে যদি (ইরানে) হামলা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এদিকে “কাসেম বাসির” নামে ইরান তাদের নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার রেঞ্জ বা পরিসর ১২০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

আপডেট টাইম : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫