ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১৬১ বার

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক। শনিবার (৩ মে) এক বিবৃতিতে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

সরকারে রদবদল আনতে ব্যর্থতা-সহ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে আহমেদ আওয়াদ বিন মোবারক ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি।

দেশটির সরকারের ছয়টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ। এর আগে, সরকারের মন্ত্রিসভার অন্তত ১২ জন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি প্রধানমন্ত্রী অনুরোধ প্রত্যাখ্যান করেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

সূত্রগুলো বলেছে, আহমেদ আওয়াদ পদত্যাগ করায় দেশটির অর্থমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫