ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ পাকিস্তানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৮৬ বার

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটক নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে একটি স্বল্প-পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আবদালি) সফল পরীক্ষার দাবি করেছে পাকিস্তান।

আজ শনিবার এই দাবি করে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং। খবর পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজের। আবদালি ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম। ‘আইএনডিইউএস’ অনুশীলনের অংশ হিসেবে এই পরীক্ষা চালিয়েছে তারা।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের যুদ্ধ অভিযানের প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা।

প্রশিক্ষণ উৎক্ষেপণটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজ্ঞানী ও প্রকৌশলীরা। সফল উৎক্ষেপণের কারণে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধানরা অংশগ্রহণকারী সৈন্য, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। এই হামলার কারণ হিসেবে শুরু থেকেই ভারত দায়ী করে আসছে পাকিস্তানকে। তবে যোগসূত্রিতা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের কথা বলে আসছে শাহবাজ শরিফের পাকিস্তান সরকার।

ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা, আত্তারি স্থল বন্দর বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করাসহ একগুচ্ছ পদক্ষেপ নেয়। বিপরীতে পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করে। পরে একই পদক্ষেপ নেয় ভারতও। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন এই উৎক্ষেপণ করল পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সেনাবাহিনীকে প্রতিশোধ নেওয়ার জন্য ‘‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ পাকিস্তানের

আপডেট টাইম : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫