ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আনিসুল হক, সালমান এফ রহমান, মামুন ফের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২৫০ বার

জুলাই আন্দোলনের পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ডকৃতদের মধ্যে যাত্রাবাড়ি থানার মো. রাসেল হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আসামিপক্ষে আইনজীবী আব্বাস উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

আর ভাটারা থানার মনির হোসেন হত্যা মামলায় সালমান এফ রহমানের পাঁচ দিনের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

শেষে বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষেআদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

সালমান এফ রহমানের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুলাই ভাটারা থানাধীন বাঁশতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হোসাইন। পরে হাসপাতালে নেওয়া হলে ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই পারভেজ ফরাজী গত ২ অক্টোবর ভাটারা থানায় মামলা করেন।

আনিসুল হকের মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বাড্ডা থানাধীন ডিআইজি প্রজেক্ট এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার সুমন। সন্ধ্যায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৯ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন নিহতের মা।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় আন্দোলনে অংশ নেন মো. রাসেল। পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

উল্লেখ্য, তিন আসামিকেই বিভিন্ন মামলায় আরও কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আনিসুল হক, সালমান এফ রহমান, মামুন ফের রিমান্ডে

আপডেট টাইম : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫