ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১০৪ বার

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, (আধুনিক যন্ত্রের মাধ্যমে) আগামী ২৭ মে সকালেই জিলহজের চাঁদ দেখা যাবে। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম টাইমআউট দুবাইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে। এদিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

আরব আমিরাতে ইতিমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে দেশটির মন্ত্রিসভা। অপরদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেওয়া হয়েছে ঈদের ছুটি।

ঈদুল আজহা উদযাপনের মধ্যে দিয়ে সৌদিতে শেষ হয় হজ। প্রতিবছর বিশ্বের সব দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে মক্কায় সমবেত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আপডেট টাইম : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫