ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২৩১ বার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরও অনেকে।

এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত ১৪ জনের মধ্যে বেশির ভাগের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

জানা গেছে, ওই হোটেলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আগুন লাগে। বড়বাজারের মেছুয়া বাজার এলাকার ফলপট্টির ওই হেটেলের অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় দমকলের ১১টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এরপর গভীর রাত পর্যন্ত চলে তৎপরতা। অগ্নিকাণ্ডের জেরে হোটেলের ভেতরে ধোঁয়া ছড়াতে থাকে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে কাঁচ ভেঙে উদ্ধার অভিযান শুরু করেন।মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর হোটেলের ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা গেছে।

আরও জানা গেছে, আগুন আতঙ্কে অনেকেই হোটেলের বহুতল থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তখনই আহত হয়েছেন অনেকে। অনেককে হোটেলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা।তিনি বলেন,‘অগ্নিকাণ্ডের ঘটনা রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ঘটেছে। ১৪টি দেহ উদ্ধার হয়েছে। টিম অনেককে উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ চলছে।’

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে মনোজ ভর্মা বলেন, ‘বাকি তদন্ত চলছে। তদন্তের জন্য স্পেশ্যাল টিম গঠন করা হয়েছে।’

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আগুনের ঘটনার পরপরই রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য অনুরোধ করেন। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারি করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪

আপডেট টাইম : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫