ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভারতীয় ‘স্পাই ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৬৯ বার

পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় কোয়াডকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আজ মঙ্গলবার ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় এ ঘটনা ঘটে।

জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি অনলাইনের খবরে বলা হয়েছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ করেছে। পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভারতীয় ‘স্পাই ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান

আপডেট টাইম : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫