ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার নির্বাচনে ফের লিবারেল পার্টির জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৮৯ বার

চলমান অস্থিরতার মধ্যেও কানাডায় জাতীয় নির্বাচনে ফের জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকির পর দেশটিতে চলমান অস্থিরতার মধ্যেও জয় নিশ্চিত করেছে তারা। খবর আল জাজিরার।

দেশটির জাতীয় সম্প্রচারক সিবিসি এবং সিটিভি নিউজ সোমবার রাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি শীর্ষ পদ ধরে রাখবেন এবং ৩৪৩ সদস্যের পার্লামেন্টে তার দলের সদস্যরা সর্বাধিক আসনে জয়ের পথে রয়েছেন বলে আভাস পাওয়া গেছে।

তবে ট্রাম্পের হুমকির মুখে কানাডার পক্ষে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনকারী অর্থনীতিবিদ কার্নি কী সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে সক্ষম হবেন নাকি তাকে কোনো ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে তা এখনই বলা যাচ্ছে না।

এর আগে স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুরোপুরি পাল্টে যাওয়া এক রাজনৈতিক পরিবেশের মধ্যে কানাডাবাসী তাদের নতুন সরকার নির্বাচন করছেন। কানাডার এই নির্বাচনকে অনেকেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কানাডার নির্বাচনে ফের লিবারেল পার্টির জয়

আপডেট টাইম : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫