ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হামাসের হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিরোধ পদত্যাগ করছেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১০৫ বার

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের ভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। আগামী ১৫ জুন তিনি পদত্যাগ করবেন।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র অভিযোগের ফলে এটি ঘটছে, যিনি গত মাসে তাকে বরখাস্ত করেছিলেন।

এছাড়া ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল আজ মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে রোনেন এর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছে শিন বেটের প্রধান। তিনি আগামী ১৫ জুন পদত্যাগ করবেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুপারিশে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা বর্তমানে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাই কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নেতানিয়াহু বলেন, তিনি বারের উপর আস্থা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন। তবে বার দাবি করেন, তার বরখাস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে অনৈতিকভাবে করা হয়েছে।

ইয়োম হাযিকরন বা স্মরণ দিবস উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বার বলেন, বহু বছর নানা ফ্রন্টে কাজ করার পরেও আমরা ৭ অক্টোবরের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হই। সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই সেদিন ভেঙে পড়েছিল।

তিনি বলেন, আমি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এই বিশেষ সন্ধ্যায়, যেখানে আমরা স্মরণ করি সাহস ও আত্মত্যাগ, আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করছি।

বার আরও বলেন, হামাসের হুমকিকে আমরা অবমূল্যায়ন করিনি। শিন বেট বরং বরাবরই এই হুমকিকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করেছে। কিন্তু তারপরও আমরা ব্যর্থ হয়েছি। এর সত্যতা এবং সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করতে হলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় তদন্ত কমিশনের প্রয়োজন।

নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ব্যক্তিগত দায়িত্ব পালনের মধ্য দিয়েই নেতৃত্বের আদর্শ গড়ে ওঠে। যারা দায়িত্ব নেয় না, তাদের নেতৃত্বের অধিকার নেই।

এর আগে গত বছর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হামাসের হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিরোধ পদত্যাগ করছেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান

আপডেট টাইম : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫