ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১১২ বার

হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। যার ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মাঝারি মাত্রার বন্যার সৃষ্টি হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছেন, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে না জানিয়েই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে।

এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে ঢুকে পড়ছে।

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করে আসছে ভারত। ইতোমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

এর আগে, পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে ভারত। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না। সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম।

অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকান্ড হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেয়া হবে।

এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, ‘সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

আপডেট টাইম : ১১:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫