ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১২৮ বার

ইয়েমেনি সেনাবাহিনী এবার ইসরাইল অধিকৃত দক্ষিণ নেগেভ অঞ্চলের নেভাতিম বিমানঘাঁটিতে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মেহের নিউজের।

ইয়াহিয়া সারি জানান, গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরাইলি আগ্রাসনে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি মুখপাত্র বলেন, এই হামলায় একটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে।

মূলত গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে।

তাদের এসব হামলার ফলে ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে।

ইয়েমেনি বাহিনী কেবল ইসরাইলি সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে না। তারা ইসরাইলি আগ্রাসনে সমর্থনকারী মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আপডেট টাইম : ০৬:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫