ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১১২ বার

চলতি মাসের শুরুর দিকে বিভিন্ন দেশের মতো ভারতীয় পণ্যের ওপরও উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আবহের মধ্যেই চার দিনের সফরে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমানে ভারতে অবস্থান করছেন। ইতোমধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠকে বাণিজ্য চুক্তি ও চীন ইস্যুসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় তাকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী।

ভ্যান্সের এই সফর এমন একসময়, যখন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ নতুন উচ্চতায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও তা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়াদিল্লি।
বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠকে বসেন জেডি ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য। এ ছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার।

এর আগে, ইতালির রাজধানী রোম থেকে সোমবার (২১ এপ্রিল) পরিবারসহ ভারতে পৌঁছান জেডি ভ্যান্স। দেশটিতে চার দিন অবস্থান করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আগ্রার তাজমহল পরিদর্শন করবেন এবং জয়পুর শহরে একটি ভাষণ দেবেন।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর গত ফেব্রুয়ারিতে তার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন মোদি। এখন জেডি ভ্যান্সের এই সফর হচ্ছে ভারতে ট্রাম্পের বর্তমান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার সফর। আর এই সফর কতটা ফলপ্রসূ হয়, তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

আপডেট টাইম : ১১:১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫