ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বেইজিংয়ের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে প্রতিক্রিয়া অনিবার্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৮৭ বার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটে চীন হুঁশিয়ারি দিয়েছে—চীনের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো দেশ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না করে।

সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদায় পরামর্শের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিরোধ মেটানোর প্রচেষ্টাকে চীন সম্মান করে। তবে যদি কোনো পক্ষ চীনের স্বার্থের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যায়, তাহলে চীন এর তীব্র বিরোধিতা করবে।’

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘যদি কোনো দেশ চীনের স্বার্থবিরোধী চুক্তি করে, তাহলে বেইজিং শক্তভাবে ও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।’

এই বক্তব্য এসেছে এমন সময়ে, যখন ব্লুমবার্গসহ একাধিক সংবাদমাধ্যম—জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আবারও নতুন করে অন্য দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় পেতে পারে।

মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সমতা’র নামে সব বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছে এবং একতরফাভাবে সবাইকে তথাকথিত ‘পাল্টা শুল্ক’ আলোচনায় বাধ্য করছে।’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সক্ষম। পাশাপাশি, সব অংশীদারের সঙ্গে সংহতি জোরদারে চীন আগ্রহী।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে আগ্রহী দেশগুলোর ওপর চাপ দিচ্ছে যেন তারা চীনের সঙ্গে বাণিজ্য কমায়, এমনকি প্রয়োজনে আর্থিক জরিমানারও মুখে পড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বেইজিংয়ের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে প্রতিক্রিয়া অনিবার্য

আপডেট টাইম : ১১:২১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫