ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

২ সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৩২ বার

গাজীপুরের টঙ্গীতে দুই সন্তান হত্যার দায় স্বীকার করে নিহত শিশুদের মা আলেয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ এপ্রিল) আলেয়া বেগম আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেয়া বেগম তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গাজীপুরের টঙ্গীতে আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় ওই দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বটি উদ্ধার করা হয়

নিহত মালিহা আক্তার (৩) ও আব্দুল্লাহ ইবনে ওমরের (৬) বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামে আটতলা ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় নিজ ঘরে ধারাল বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই সন্তানকে হত্যা করা হয়। হত্যার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ তার মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করে।

পরদিন শনিবার ওই ঘটনায় নিহতদের বাবা বাতেন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম নিজের সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছেন এবং আদালতেও তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

২ সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন মা

আপডেট টাইম : ১১:০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫