ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তরমুজের বীজের উপকারিতা কতটা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৬৬ বার

গ্রীষ্মের জনপ্রিয় ফল তরমুজের স্বাস্থ্য উপকারিতা অনেক। তরমুজ শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি হজমে সহায়তা করে। তরমুজে পানির পরিমাণ বেশি থাকার কারণে হজম ক্ষমতা বৃদ্ধি করে। তরমুজে লাইসোপিন রয়েছে, এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যা বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।

তরমুজের বীজ থেকে কী পরিমাণ পুষ্টি পাবেন, তা নির্ভর করবে কতটুকু খাচ্ছেন, সেটার ওপর। চলুন, জেনে নেওয়া যাক তরমুজের বীজের উপকারের কথা:

তরমুজের বীজ থেকে কী পরিমাণ পুষ্টি পাবেন, তা নির্ভর করবে কতটুকু খাচ্ছেন, সেটার ওপর।

১. তরমুজের বীজে ক্যালোরি কম থাকে এবং পুষ্টিগুণ বেশি থাকে। তরমুজের বীজে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং অ্যান্টি–অক্সিডেন্ট রয়েছে। যা শরীর সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।

২. তরমুজের বীজে ম্যাগনেসিয়াম বেশি। শরীরের বিপাকীয় ক্রিয়ায় জন্য ম্যাগনেসিয়াম অপরিহার্য। স্নায়ু এবং পেশির কার্যকারিতা বজায় রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা, হৃৎপিণ্ড এবং হাড়ের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য ম্যাগনেসিয়ামের প্রয়োজন।

৩. আয়রন হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যা শরীরে অক্সিজেন বহন করে। এটি শরীরের ক্যালোরিকে শক্তিতে রূপান্তর করে।

৪. তরমুজের বীজ মনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড—উভয়েরই একটি ভালো উৎস। স্ট্রোক থেকে রক্ষা করতে এবং রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা কমাতে তরমুজের বীজ সহায়তা করে। এ ছাড়া তরমুজের বীজ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এতে হৃদরোগের ঝুঁকি কমে।

৫. ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে কম ক্যালোরি ও বেশি প্রোটিন থাকায় ওজন কমাতে সহযোগিতা করে।

৬. তরমুজের বীজ জিঙ্কের ভালো উৎস। এতে থাকা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই তরমুজের বীজ খেলে অনেক অসুখবিসুখ থেকে দূরে থাকতে পারবেন।

তথ্যসূত্র: হেলথলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তরমুজের বীজের উপকারিতা কতটা

আপডেট টাইম : ০৭:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫