ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাজার হাজার আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৭৫ বার

হাজার হাজার আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।চলতি মাসেই ১৯ হাজার ৫০০ আফগানকে ফেরত পাঠিয়েছে তারা। নিজে থেকে চলে গেছে আরও ৮০ হাজার শরণার্থী। জাতিসংঘের অভিবাসন সংস্থার দেওয়া তথ্যের বরাতে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পাকিস্তান সরকার জানিয়েছে, তারা অনথিভুক্ত আফগানদের দেশে ফেরত পাঠাচ্ছে। তারা এই ভার আর বহন করতে পারছে না। প্রতিদিনই ৭০০ থেকে ৮০০ পরিবারকে ফেরত পাঠানো হচ্ছে।

আফগানিস্তানের তালেবান সরকার জানায়, আগামী মাসগুলোতে অন্তত ২ লাখ শরণার্থী আফগানিস্তানে প্রবেশ করতে পারে বলে তারা অনুমান করছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার গতকাল শনিবার কাবুলে গিয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এই ফেরত পাঠানো নিয়ে তার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।

ফেরত যাওয়া কয়েকজন আফগান জানান, তারা পাকিস্তানেই জন্মগ্রহণ করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেব অনুযায়ী, পাকস্তিানের ৩৫ লাখ আফগান বসবাস করছে। তাদের মধ্যে ৭ লাখ আফগান ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর পালিয়ে আসে। জাতিসংঘের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি। ৫০ শতাংশ শরণার্থী নথিভুক্ত হয়ে থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাজার হাজার আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

আপডেট টাইম : ০৭:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫