ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চরম খাদ্য সংকটে গাজা, আরও ৬৪ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৮২ বার

ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না। ফলে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে। টানা হামলা আর খাদ্যসংকটে সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা।

এদিকে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় গতকাল শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বসতবাড়ি, তাঁবুর শিবির এবং একটি সেলুন ধ্বংস হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, গাজার পূর্বাঞ্চলের তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে। এত আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় এখনই খাদ্য প্রয়োজন। কারণ সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না।

আলজাজিরার গাজা প্রতিনিধি জানান, টানা হামলা আর খাদ্যসংকটে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন। তবে গাজা সরকারের গণমাধ্যম অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে অপহরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চরম খাদ্য সংকটে গাজা, আরও ৬৪ জনের মৃত্যু

আপডেট টাইম : ১১:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫