ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৭২ বার

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু জামাইয়ের সঙ্গেই থাকবেন তিনি, স্বামীর কাছে ফিরবেন না। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেই নারীর নাম স্বপ্না দেবী, যুবকের নাম রাহুল। পুলিশের কাছে স্বপ্না জানান, রাহুলকে বিয়ে করতে চান তিনি। সেজন্যই মেয়ের বিয়ের আগে তার হবু স্বামী রাহুলকে নিয়ে পালিয়ে যান স্বপ্না।

এপর গত ১৬ এপ্রিল পুলিশের কাছে এসে ধরা দেন স্বপ্না। এ দিনই তার মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। স্বপ্না বলেন, তার স্বামী তাকে মারধর করেন, মেয়েও খারাপ আচরণ করেন। সেজন্য সেই সংসারে থাকতে চান না তিনি। রাহুলকে বিয়ে করতে চান।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার সময় স্বপ্না ও রাহুল সাড়ে নগদ তিন লাখ রুপি ও ৫ লাখ রুপির অলঙ্কার নিয়ে যান।

পুলিশের তদন্ত অনুযায়ী, রাহুল এর আগেও এক নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে দুই মাস পর তারা ফিরে আসেন। ফিরে আসার পর সেই নারীর পরিবার অবশ্য রাহুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। ফলে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।

স্বপ্না দেবীর সঙ্গে পালিয়ে যাওয়া নিয়ে রাহুল জানান, কাশিগঞ্জ থেকে প্রথমে আলিগড়ে যান তারা। সেখান থেকে বাসে করে বিহার। একটা সময় নেপাল সীমান্তেও চলে যান দুজন। কিন্তু পত্রিকায় খবর দেখে তিনি ভুল বুঝতে পারেন। তারপর তারা গ্রামে ফিরে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন নারী

আপডেট টাইম : ০৬:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫