ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গাজার ধ্বংসস্তুপ থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৮৫ বার

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি আবাসিক ভবনের ধ্বংসস্তুপ থেকে ৭ মাসের অন্তসত্ত্বা এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

রোববার (১৩ এপ্রিল) উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা হয়। ইন্দোনেশিয়ান হাসপাতালের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রোববার বিকেলে একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। যার মধ্যে দুই নারীও রয়েছেন।

সুসংবাদ হলো, বেঁচে যাওয়াদের মধ্যে আলা মানুন নামে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাকে ধসে পড়া কংক্রিটের নিচ থেকে উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা।

ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি হতবাক হয়ে গিয়েছিলেন বলে মনে হয়েছিল। বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি বেঁচে আছেন। তবে কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, একই হামলায় তার ছোট মেয়ে, স্বামী এবং মাসহ অনেকে নিহত হয়েছেন। ৪ ও ৭ বছর বয়সী আরও দুই মেয়ে আহত হয়েছে। এ তথ্য শুনে তিনি কেঁদে ফেলেন।

একজন ডাক্তার জানান, মানুনের গোড়ালি ভেঙে গেছে, বাকি সব ঠিক আছে বলে মনে হচ্ছে। জাবালিয়ায় কোনো স্ক্যানার মেশিন নেই। তাই মানুনের গর্ভের সন্তানের অবস্থা ডাক্তারের আন্দাজের ওপরই ছেড়ে দিতে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গাজার ধ্বংসস্তুপ থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার

আপডেট টাইম : ০৫:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫