ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ১০২ বার

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন, ‘আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে।’

মামলার বাদী মো রাজিব আদালতে অভিযোগ করেন, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তিনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে বাদী এই মামলা দায়ের করেন।

মামলার প্রমাণাদি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২ জুন চেক প্রতারণার এক মামলায় রাসেল ও শামীমাকে এক বছর করে কারাদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত। এরপর এ বছরের ২৯ জানুয়ারি প্রতারণার এক মামলায় দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। আর সবশেষ গত ৬ এপ্রিল প্রতারণার আরেক মামলায় তাদের তিন বছরের সাজা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫