ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি করোনা আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৯২ বার
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন বলে তার চিকিৎসক জানিয়েছেন।
বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিলো, ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর নওয়াবশাহ থেকে করাচিতে প্রেসিডেন্ট জারদারিকে শ্বাসকষ্ট এবং জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম হুসাইন বিবৃতিতে জানান, একাধিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, প্রেসিডেন্ট জারদারি কোভিড-১৯ পজিটিভ।
ডা. হুসাইন বলেন, প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাকে এই সময় আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি দল তার দেখাশুনা করছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।
সিন্ধুর সিনিয়র মন্ত্রী শরজিল ইনাম মেমন বলেছেন, প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তাকে চিকিৎসার জন্য দুবাই নেওয়ার খবরটি ভিত্তিহীন। মেমন এক টুইটে বলেন, প্রেসিডেন্ট জারদারিকে দুবাই নেওয়ার খবরটি সঠিক নয়। ইনশাআল্লাহ, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি করোনা আক্রান্ত

আপডেট টাইম : ১২:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫