ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১০৪ বার

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই। জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমাদের। ভারতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে ফেরাতে পারবে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দেশকে পিছিয়ে দিচ্ছে এই দুর্নীতি। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিহত করতে হবে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫