ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৩৫ বার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে রুবিও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

তিনি বলেন, ‘এই দিবসটি এমন এক সময়ে এসেছে যখন অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ করে দেবে।’

রুবিও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রায় আমরা পাশে থাকব। একই সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতে যৌথভাবে কাজ চালিয়ে যেতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের এই বিশেষ দিনে আমি দেশটির জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাই এবং আমাদের দুই দেশের নিরাপত্তা, শক্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫