ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মধ্যরাতে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১০৮ বার

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন।

এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় হামাস। এই হামলায় নিহত হন এক হাজার ২০০ মানুষ ও হামাসের হাতে জিম্মি হন ২৫০ জন ব্যক্তি। ওই হামলার পর গাজায় প্রতিশোধমূলক ও নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা আজও চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মধ্যরাতে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ১১:৩২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫