ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১০৮ বার

গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ রবিবার ভোরে উপত্যকার দক্ষিণের খান ইউনিসে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল স্ত্রীসহ নিহত হয়েছেন।

হামাসের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টানা ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার ভোররাতে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে উত্তর থেকে দক্ষিণ-উপত্যকাটির সর্বত্র নৃশংস হামলা চলে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা উপত্যকার বিভিন্ন অংশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গাজায় ৪৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজো উপত্যকাটির চিকিৎসাব্যবস্থা। মেমাদানি হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র, বর্তমানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

আপডেট টাইম : ১১:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫