ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, ১৬ হুতি সদস্য নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১১৩ বার

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।তাদের হামলায় অন্তত ১৬ হুতি সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্য রাতে বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুতি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ সদস্য নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাত নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের ঘোষণার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত — আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে — যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।

হুতি পরিচালিত সংবাদ চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে, জাবিদে একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, ১৬ হুতি সদস্য নিহত

আপডেট টাইম : ১২:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫