ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

ইতালি থেকে বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো দুই ভাইয়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ১১৫ বার

ইতালি থেকে চাচাতো বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো দুই চাচাতো ভাইয়ের। চাঁদপুর শহরের পুরানবাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে তারা প্রাণ হারিয়েছেন।

সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে পুরানবাজার গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

নিহত অভি (১৭) পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং নিলয় (২০) একই এলাকার মো. সেলিমের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, তারা দুজনই ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছেন। তবে হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালি থেকে বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো দুই ভাইয়ের

আপডেট টাইম : ১১:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫