ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৯ বার

মরুর দেশ সৌদি আরবে তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে। এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।তারা বলছেন, আজ সোমবার থেকে দেশটিতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র ঠান্ডা পড়তে পারে।  সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বইয়ে যাবে। যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলে।

উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা ০ ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রও (এনসিএম) তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।

জনমানবহীন এলাকায় পানি বরফ হয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে

আপডেট টাইম : ০৬:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫