ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৪ বার

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে বাংলাদেশ এবং পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) এক্সপ্রেস নিউজ জানিয়েছে, প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি এখন পাকিস্তানের পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে।

এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ৫০,০০০ টন চাল কেনার চুক্তি করেছে, যা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) মাধ্যমে সম্পন্ন হয়েছে। চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়।

চালের এই চালান দুটি ধাপে বাংলাদেশে পৌঁছানো হবে, এর প্রথম ২৫,০০০ টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশে যাওয়ার পথে। দ্বিতীয় ব্যাচটি মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে।

এটি প্রথমবারের মতো, পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরমুখী হবে, যা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে অচল থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলে দিতে সহায়ক হবে।

২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য এবং শিপিং সম্পর্ক পুনরায় শুরু হয়। এবার সরকারি পর্যায়ে পণ্য আসছে পাকিস্তান থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু

আপডেট টাইম : ০৭:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫