ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা করল যে সংবাদমাধ্যম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২০ বার

হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ায় হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে তারা। গতকাল শুক্রবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়।

আদালতে দায়ের করা মামলায় এপি বলেছে, মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ‘মেক্সিকো উপসাগরের’ নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার জন্য একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ওই আদেশ অনুসরণ করতে অস্বীকৃতি জানায় এপি। এরপর থেকে এপি’র সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এপি’র প্রতিবেদকদের।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সংবিধান কর্তৃক নিশ্চিত গণমাধ্যমের স্বাধীনতার অধিকারকে সমর্থন করার জন্য ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এপি জানিয়েছে, ‘হোয়াইট হাউস অ্যাসোসিয়েটেড প্রেসকে তাদের কভারেজে কিছু শব্দ ব্যবহার করার নির্দেশ দিয়েছে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হবে।’

এতে বলা হয়েছে, সংবাদমাধ্যম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল মানুষের নিজস্ব শব্দ বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং সরকার কর্তৃক প্রতিশোধ নেওয়ার অধিকার নেই। সংবিধান সরকারকে বাক নিয়ন্ত্রণের অনুমতি দেয়নি। এই ধরনের সরকারি নিয়ন্ত্রণ এবং প্রতিশোধ গ্রহণের অনুমতি দেওয়া প্রত্যেক মার্কিনির স্বাধীনতার জন্য হুমকি।

মামলায় হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসান ওয়াইলস, উপপ্রধান কর্মকর্তা টেইলর বুদোউইচ ও প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের নাম বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা করল যে সংবাদমাধ্যম

আপডেট টাইম : ০৬:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫