ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৩ বার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ৮৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আজ শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মোট ৬৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে গুটিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয় জন ইন্দোনেশিয়ান, পাঁচ জন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

তদন্তের জন্য আটককৃত সবাইকে সেমেনিহ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন জাফরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৬:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫