ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৫ বার

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার সংলগ্ন সরকারি খালের জমি দখল করে নির্মিত আওয়ামী লীগ কার্যালয় গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। দুপুর পৌনে দুইটা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চলছিল।

স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নেছার উদ্দিন সিকদার খালটি দখল করে আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ঘনিষ্ঠজন। এ কারণে ওই সময় সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেনি।

গত ৫ আগস্টের পর চেয়ারম্যান নেছার উদ্দিন আত্মগোপনে চলে যান। এরপর থেকে তালাবদ্ধ করে রাখা হয় কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়টি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, ‘একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেননি নেছার উদ্দিন। এ কারণে উচ্ছেদ করা হয়েছে।’

কালিশুরী বাজার কমিটির সভাপতি মো. ফয়সাল মোল্লা বলেন, ‘কালিশুরী বাজারের জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

আপডেট টাইম : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫