ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৪ বার

পবিত্র রমজান মাসে তারাবীর নামাজ সরসারি সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে সৌদি আরব।গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মসজিদে ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে তারাবীর নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতেই সম্প্রচার করা যাবে না। মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা ঠিক মতো নামাজ পড়াতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া মসজিদের ইফতার মাহফিল আয়োজনের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার মাহফিল অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব

আপডেট টাইম : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫