ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে ‘নির্বাচন-বিহীন স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল জেলেনস্কিকে লক্ষ্য করে এমন মন্তব্য করেন তিনি। এর আগে জেলেনস্কি অভিযোগ করেন যে, ট্রাম্প একটি রাশিয়া-প্রভাবিত ‘ভুয়া তথ্য জগতে’ বাস করছেন।

২০১৪ সালে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া দখল করে সেটিকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধ প্রথমবারের মতো অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ করার এক মাসের মধ্যে সৌদি আরবে ওয়াশিংটন-মস্কো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।তবে এই বৈঠকে আমন্ত্রণ পাননি ইউক্রেনের কেউ।

জেলেনস্কির আশঙ্কা, ট্রাম্প এমনভাবে যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন যা কিয়েভের চেয়ে মস্কোকে বেশি সুবিধা দেবে।

ট্রাম্প অভিযোগ করেছেন, জেলেনস্কি ইউক্রেনে নির্বাচন আয়োজন করতে অস্বীকার করেছেন। নির্বাচন ২০২৪ সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ আগ্রাসনের পর তা বিলম্বিত হয়।

ট্রাম্প অবজ্ঞার সুরে জেলেনস্কিকে একটি ‘মোটামুটি সফল কৌতুকাভিনেতা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্রকে দিয়ে ৩৫ হাজার কোটি ডলার খরচ করিয়েছেন, এমন এক যুদ্ধে ঢুকেছেন যা জেতা সম্ভব না, যে যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না, যে যুদ্ধের সমাধান তিনি (জেলেনস্কি) যুক্তরাষ্ট্র এবং ‘ট্রাম্প’ ছাড়া কখনোই করতে পারবেন না।’

যুক্তরাষ্ট্রের নেতা গত বছর রাজনৈতিক বিতর্কের সময় ইউক্রেন যুদ্ধে জয়ী হোক, এ’কথা বলতে অস্বীকার করেন। তিনি বলেন, “তিনি (জেলেনস্কি) একটা জিনিসই ভাল করতেন, আর তা হল (যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো) বাইডেনকে বাদ্যযন্ত্রের মত বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন।”

ট্রাম্প বলেন, ‘আমি ইউক্রেনকে ভালবাসি, কিন্তু জেলেনস্কি অত্যন্ত বাজে কাজ করেছে, তার দেশ বিধ্বস্ত এবং লক্ষ লক্ষ মানুষ কোন প্রয়োজন ছাড়াই মারা গেছে – এবং সেটা চলছেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

আপডেট টাইম : ১০:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫